২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রানওয়ে থেকে ছিটকে পড়ল প্রশিক্ষণ বিমান

রাজশাহীর শাহমখদুম বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়েছে একটি প্রশিক্ষণ বিমান।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2016, 10:04 PM

Updated : 20 Aug 2022, 12:09 PM

মঙ্গলবার বিকালে গ্যালাক্সি ফ্লাইং একাডেমির একটি প্রশিক্ষণ বিমান রানওয়ে থেকে ছিটকে পড়ে বলে বিমানবন্দরের ব্যবস্থাপক সেতাফুর রহমান জানান।

তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তিনি।

সেতাফুর রহমান বলেন, “বিকেল সাড়ে ৪টার দিকে সেসনা-১৫২ মডেলের প্রশিক্ষণ বিমানটি রানওয়েতে অবতরণের সময় বাম দিকে গড়াতে গড়াতে মাটিতে নেমে যায়। পরে দমকল বাহিনীর কর্মীরা দ্রুত সেখানে গিয়ে বিমানটি উদ্ধার করে।

“দুর্ঘটনার পর প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী ও এয়ারক্রাফট অক্ষত রয়েছে।”

 

এটা বড় কোনো দুর্ঘটনা নয়।শিক্ষার্থীদের হাতে এরকম হতেই পারে বলে মন্তব্য করেন তিনি।

এর আগে ২০১৫ সালের ১ এপ্রিল দুপুরে রাজশাহী বিমানবন্দরে বাংলাদেশ ফ্লাইং একাডেমির একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে নারী প্রশিক্ষণার্থী পাইলট তামান্না রহমান ঘটনাস্থলেই মারা যান। গুরুতর দগ্ধ হন প্রশিক্ষক শাহেদ কামাল। পরে তিনিও মারা যান।