২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা থেকে পালিয়ে আসা দুই মাদ্রাসাছাত্র সিলেটে উদ্ধার

রাজধানীর উত্তরা থেকে পালিয়ে আসা দুই মাদ্রাসাছাত্রকে সিলেটে উদ্ধার করা হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2016, 05:28 PM

Updated : 20 Aug 2022, 12:09 PM

মঙ্গলবার বিকেলে শহরতলীর শাহপরান মাজার এলাকা থেকে তাদের উদ্ধার করা হয় বলে জানিয়েছেন শাহপরান থানার ওসি শাহজালাল মুন্সি ।

এরা হলো, ঢাকার উত্তরা নাঈম আহমদ (১৩) ও জাহিদ হোসেন (১০)। দুজনেই উত্তরার জামেয়া রওজাতুল উলুম মাদ্রাসার শিক্ষার্থী।

ওসি শাহজালাল বলেন, ওই দুই শিশু রোববার মাদ্রাসা থেকে পালিয়ে বাসে করে সিলেট আসে। শাহপরান মাজার এলাকায় তাদের ঘোরা ফেরা করতে দেখে স্থানীয়দের সন্দেহ হলে পুলিশে খবর দেয়।

পরে তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

তিনি বলেন, শিশুর দুটির অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা সিলেটে আসছেন।

তবে শিশু দুটি কেন মাদ্রাসা থেকে পালিয়েছে তা এখনও জানা সম্ভব হয়নি বলে জানান ওসি।