২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় নিখোঁজের একদিন পর এক মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2016, 02:57 PM

Updated : 20 Aug 2022, 12:09 PM

মঙ্গলবার সকালে সরাইল সদর ইউনিয়নের সৈয়দটুলা পশ্চিমপাড়ায় ফাহিমের (১০) লাশ পাওয়া যায় বলে জানান সদর সার্কেলের এএসপি শাহরিয়ার আল মামুন।

নিহত ফাহিম পশ্চিমপাড়ার ধন মিয়ার ছেলে। সে আলীনগর মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র ছিল। 

ফাহিমের পরিবারের বরাত দিয়ে এএসপি বলেন, সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে ফাহিম বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। সকালে স্থানীয়রা ফাহিমদের বাড়ির পাশের একটি পুকুরে তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

নিঁখোজের পর ফাহিমের পরিবার থেকে কোনো জিডি করা হয়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান তিনি।