২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে শিশু আহত

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় কুড়িয়ে পাওয়া বোমার বিস্ফোরণে এক শিশু আহত হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2016, 01:43 PM

Updated : 12 Apr 2022, 01:38 AM

মঙ্গলবার শক্তিপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) মনির হোসেন।

আহত হাসু (২) উপজেলা সদরের শক্তিপুর এলাকার মনি মিয়ার ছেলে।

তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পরিদর্শক মনির হোসেন জানান, বেলা ১১টার দিকে শিশুরটির মা বাড়ির কাছে রাস্তার পাশের জঙ্গল পরিষ্কার করছিলেন।  

“ওই সময় মায়ের সঙ্গে থাকা শিশুটি একটি কৌটা পেয়ে হাতে নিয়ে খেলা করতে থাকে।

“হঠাৎ কৌটাটি হাত থেকে পড়ে গিয়ে বিস্ফোরণ ঘটে। এতে শিশুটির বাম হাতের তিনটি আঙুল ক্ষতিগ্রস্ত হয়।”

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানান তিনি।