২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কীর্তনখোলা রক্ষায় বরিশালে মানববন্ধন

কীর্তনখোলা নদী দখলের প্রতিবাদে মানববন্ধন করেছে বরিশালবাসী।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2016, 04:36 PM

Updated : 20 Aug 2022, 12:08 PM

সোমবার আন্তর্জাতিক নদী রক্ষা দিবসের সকালে নদী রক্ষা দিবস সম্মিলিত উদযাপন পরিষদের আয়োজনে কীর্তনখোলার তীরে এ মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনটির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম।

রফিকুল ইসলাম বলেন, “কীর্তনখোলা নদী দখল করে স্থাপনা নির্মাণ করছে ভূমি দস্যুরা। বিষয়টি নদী বন্দর কর্তৃপক্ষের জানা থাকলেও তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না।”

কীর্তনখোলা নদীসহ জেলার সব নদী ও খাল দখল এবং দূষণমুক্ত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।