২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে ট্রাক-ভ্যান সংঘর্ষে নিহত ২

ঝিনাইদহ সদর উপজেলায় ট্রাক ও শ্যালো ইঞ্জিন চালিত ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন; আহত হন আরও তিনজন।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2016, 03:15 PM

Updated : 20 Aug 2022, 12:08 PM

হাট গোপালপুর-কুশোবড়িয়া সড়কের ছাগলবান্ধা মোড়ে সোমবার দুপুরে এ দুর্ঘটনা আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

নিহতরা হলেন ধনঞ্জয়পুর গ্রামের আব্দুর রশিদের স্ত্রী শাহেরা খাতুন (৫০) ও ফুরসন্দি গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে রবিউল ইসলাম লাঠু (৪০)।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার শেখ আজবাহার আলী জানান, দুপুর ২টার দিকে কুশোবাড়িয়ার দিক থেকে একটি কাঠ বোঝাই ট্রাক হাট গোপালপুরের দিকে আসছিল। ছাগলবান্ধা মোড়ে বিপরীতমুখী ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। 

“এতে দুজন ভ্যানযাত্রী ঘটনাস্থলে নিহত হন। আহতরাও ভ্যানযাত্রী।”

দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করেছে পুলিশ।