২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলা-লক্ষ্মীপুর ফেরি বন্ধ

ইলিশা ফেরিঘাটের এপ্রোচ রোড ভেঙে যাওয়ায় ভোলা-লক্ষ্মীপুর রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2016, 01:31 PM

Updated : 20 Aug 2022, 12:08 PM

রোববার বিকালে এই রুটের ফেরি চলাচল বন্ধ করা হয় বলে জানান ইলিশা ফেরিঘাটের ইনচার্জ আবু আলম হাওলাদার।

পূর্ব ঘোষণা ছাড়া হঠাৎ ফেরি সার্ভিস বন্ধ হওয়ায় ভোলা ও লক্ষ্মীপুরে ফেরিঘাটে কয়েকশ যানবাহন আটকা পড়ে।  

ইনচার্জ আবু আলম হাওলাদার বলেন, এ রুটের ফেরি সার্ভিসের ভোলার ইলিশা ফেরিঘাটের এপ্রোচ রোড ভেঙে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে রোববার বিকালে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মঙ্গলবার বিআইডব্লিউটিএ-এর কর্মকর্তরা ইলিশা ঘাট পরিদর্শন করে ভেঙে যাওয়া এপ্রোচ রোডের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বলে জানান তিনি।

“তাই বেশ কয়েকদিন ভোলা-লক্ষ্মীপুর রুটে ফেরি চলাচল বন্ধ থাকবে,” বলেন তিনি।