সাতক্ষীরায় ৫৮ বিদ্রোহীকে বহিষ্কার আ. লীগের
ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের মতে বিরুদ্ধে গিয়ে প্রার্থী হওয়ায় সাতক্ষীরায় আওয়ামী লীগ ৫৮ জনকে সাময়িক বহিষ্কার করেছে।
রোববার বিকালে জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আগামী ২২ মার্চ এ জেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন হওয়ার কথা রয়েছে।
