২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে ৭০ হাজার ইয়াবা আটক

কক্সবাজারের টেকনাফ থেকে ৭০ হাজার ইয়াবা আটকের খবর দিয়েছে বিজিবি।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2016, 12:37 AM

Updated : 20 Aug 2022, 12:08 PM

শনিবার রাত ১০টার দিকে টেকনাফ শহরের বরইতলি এলাকা থেকে বিজিবির বিশেষ টহল দলের সদস্যরা এসব ইয়াবা আটক করে বলে টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান।

বিজিবি কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান দেশে পাচারের খবর পেয়ে বিজিবির সদস্যরা বরইতলি এলাকায় নাফ নদীর তীরে অবস্থান নেয়।

“রাতে নাফ নদীর তীরে সন্দেহজনক দুই ব্যক্তিকে থামতে বললে তারা একটি পলিথিন ব্যাগ ফেলে অন্ধকারে প্যারাবনের ভিতর দিয়ে পালিয়ে যায়।”

পরে বিজিবির সদস্যরা ওই ব্যাগ থেকে ৭০ হাজার ইয়াবা উদ্ধার করে টেকনাফ ব্যাটালিয়নের সদর দপ্তরে জমা দেয় বলে বিজিবি কর্মকর্তা জানান।