২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় দুই বাংলার কবিতা উৎসব

গাইবান্ধায় স্বাধীনতা দিবস উপলক্ষে দুই বাংলার কবিতা উৎসবের আয়োজন করে গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2016, 01:10 AM

Updated : 20 Aug 2022, 12:07 PM

শুক্রবার পাবলিক লাইব্রেরি মিলনায়তনের এ অনুষ্ঠানে পশ্চিম বাংলা ও বাংলাদেশের আমন্ত্রিত কবি ও সংস্কৃতিকর্মীরা অংশ নেন।

সংগঠনের গাইবান্ধার সভাপতি কবি পিটু রশিদের সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য দেন কলকাতার কবি অরূপ কান্তি পাণ্ডে, ভারতী বন্দোপাধ্যায়, সেলিনা রশিদ, স্থানীয় লেখক-কবি মশিয়ার রহমান খান, অধ্যাপক মাজহারউল মান্নান, গাঙচিলের সংগঠক খান আকতার হোসেন, স্থানীয় সাংস্কৃতিক কর্মী রিক্তু প্রসাদ, শাহনাজ আমিন মুন্নী প্রমুখ।

অরূপ কান্তি তার বক্তব্যে বলেন, ভাষা ও সংস্কৃতির বন্ধনে দুই বাংলার কবি, লেখক ও সংস্কৃতিকর্মীরা নিবিড়ভাবে বাঁধা পড়েছেন। এই সম্পর্ক চিরকালের। তাই এপার বাংলার কবিদের আমন্ত্রণে ওপার বাংলার কবিরা ছুটে এসেছেন।

অনুষ্ঠানে কবিতা পাঠে অংশ নেন অঞ্জলী রানী দেবী, রজত কান্তি বর্মণ, দেবাশীষ দাশ দেবু, শাহ আলম বাবলু, অমিতাভ দাশ হিমুন, মোহাম্মদ আমিন, মাহমুদা বিথী, আব্দুল করিম, সাধন চন্দ্র বর্মণ, আব্দুল মমিন আকন্দ প্রমুখ।