২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে বাসের ধাক্কায় ৪ পুলিশ আহত

সাভারের আশুলিয়ায় পুলিশের একটি টহল ভ্যান দুর্ঘটনায় পড়ে চার সদস্য আহত হয়েছেন।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2016, 11:54 AM

Updated : 20 Aug 2022, 12:06 PM

আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদির বলেন, শনিবার ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার বিশমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- আশুলিয়া থানার এসআই মো. মেহেদী হাসান (৩৫), কনস্টেবল সবুজ (২৬), সালাউদ্দিন (২৯) ও পুলিশ ভ্যানের চালক কনস্টেবল জাহাঙ্গীর আলম (৩৫)।

তাদের সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি মহসিনুল বলেন, শনিবার ভোরে পুলিশ সদস্যদের বহনকারী একটি ভ্যান বিশমাইল বাসস্ট্যান্ডে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাসের পেছনে ধাক্কা খায়।

এ সময় পেছন থেকে আসা আরেকটি বাস পুলিশ ভ্যানটিকে ধাক্কা দিলে সেটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ বাস দুটি আটক করেছে বলে জানান ওসি।