গাজীপুরে আগুনে পুড়েছে ২ দোকান
গাজীপুরের শ্রীপুরে আগুন লেগে দুটি দোকান পুড়ে গেছে।
শুক্রবার প্রথম প্রহরে উপজেলার জৈনাবাজার এলাকার এ অগ্নিকাণ্ড ঘটে বলে শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. জিহাদ মিয়া জানান।
তিনি বলেন, ভোর সাড়ে ৫টার দিকে শাহজাহান মিয়া নামের এক ব্যক্তির ইলেকট্রনিক্সের দোকোনে আগুন লাগে। পরে তা পাশে মো. ওসমান আলীর মুদি দোকানে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
জিহাদ মিয়া বলেন, “বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
আগুনে দোকান ও মালামাল পুড়ে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
