২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জমির বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন

জমি নিয়ে বিরোধের জেরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ছোট বড় ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে।  

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2016, 05:58 PM

Updated : 20 Aug 2022, 12:05 PM

বুধবার সকাল ১১টার দিকে গোপালপুর ইউনিয়নের মহব্বতপুর গ্রামে এ ঘটনায় নিহত মোমিন উল্যা  (৪৫) স্থানীয় নুরুল হকের ছেলে।

বেগমগঞ্জ থানার ওসি গোলাম ফারুক জানান, মহব্বতপুর গ্রামে পারিবারিক একটি জমি নিয়ে মোমিন উল্যার সঙ্গে ছোট ভাই হাবিব উল্যার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

“বুধবার সকালে পুনরায় ওই জমি নিয়ে প্রথমে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে হাবিব কাঠ দিয়ে মাথায় বাড়ি দিলে মোমিনের গুরুতর আহত হন।”

হাসপাতালে নেওয়ার পথে মোমিন মারা যান বলে জানান ওসি।  

লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।