২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সোনামসজিদ দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে তিন দিন ধরে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2016, 01:02 AM

Updated : 20 Aug 2022, 12:06 PM

বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক আবু তালেব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দ্বিপক্ষীয় বৈঠকে সিদ্ধান্তের পরও ভারতীয় ব্যবসায়ীরা নিম্নমানের পাথর সরবরাহ বন্ধ না করায় এবং পাথরের মূল্য কমানোর সিদ্ধান্ত উপেক্ষা করায় বাংলাদেশি ব্যবসায়ীরা ছোট পাথর আমদানি বন্ধ ঘোষণা করে।

এ কারণে রোববার সকাল থেকে ভারতীয় ব্যবসায়ীরা সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রেখেছে বলে তিনি জানান।

বন্দরের সহকারী কাস্টম কমিশনার সাঈদ আহমেদ রুবেল জানান, এই বন্দর দিয়ে প্রতিদিন প্রায় ৩৫০টি পাথরবোঝাই ট্রাক ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে। বাংলাদেশি ব্যবসায়ীরা ছোট পাথর আমদানি বন্ধ করায় ভারতীয় ব্যবসায়ীরা সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ করে দিয়েছেন।

আমদানি-রপ্তানি বন্ধ হওয়ায় প্রতিদিন সরকার প্রায় এক কোটি টাকার রাজস্ব হারাচ্ছে বলে কাস্টম কর্মকর্তা জানান।