২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে কোটি মিটার কারেন্ট জাল জব্দ

মুন্সীগঞ্জে দুটি কারখানায় অভিযান চালিয়ে এক কোটি ছয় লাখ মিটার কারেন্ট জাল জব্দ এবং ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2016, 04:49 PM

Updated : 20 Aug 2022, 12:05 PM

মঙ্গলবার দুপুরে মুক্তারপুর বিসিক শিল্প নগরীর ওয়াল্টন ইন্ডাস্ট্রিজ ও নিউ রূপসা ফ্যাক্টরিতে এ অভিযান চালানো হয় বলে জানান ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আনাম সিদ্দিকী।

তিনি বলেন, অভিযানে ওয়াল্টন ইন্ডাস্ট্রিজ থেকে ৫৫ লাখ মিটার ও রূপসা ফ্যাক্টরি থেকে ৫১ মিটার কারেন্ট জাল উদ্ধার এবং কারখানা দুটি থেকে ছয় কর্মচারীকে আটক করা হয়।

তবে এসময় কোনো মালিককে পাওয়া যায়নি।

পরে ওয়াল্টন ইন্ডাস্ট্রিজকে ২৫ হাজার এবং রূপসাকে ৩০ হাজার টাকা জরিমাননা করে কর্মচারীদের ছেড়ে দেওয়া হয় বলে জানান তিনি।

নয়াগাঁও এলাকায় ধলেশ্বরী তীরে জালগুলো ধ্বংস করা হয়েছে।