২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাছের সঙ্গে পুলিশ ভ্যানের ধাক্কা, কনস্টেবল নিহত

দিনাজপুরের বোচাগঞ্জে পুলিশের একটি পিকআপ ভ্যান গাছের সঙ্গে ধাক্কা খেয়ে এক কনস্টেবলের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন আরও চারজন।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2016, 09:16 AM

Updated : 12 Apr 2022, 01:34 AM

রোববার রাত ৩টার দিকে বোচাগঞ্জ-পীরগঞ্জ সড়কের চিলাপাড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে বোচাগঞ্জ থানার ওসি হাবিবুল হক প্রধান জানান।

নিহত লতিফের (৩২) বাড়ি গাইবান্ধা সদর উপজেলায়। কনস্টেবল হিসেবে তিনি বোচাগঞ্জ থানায় কর্মরত ছিলেন।

থানার সহকারী উপ-পরিদর্শক রেজাউর রহমান এবং কনস্টেবল সোহেল রানা, বেলাল হোসেন ও আব্দুল গফ্ফারও এ দুর্ঘটনায় আহত হয়েছেন।

বেলালকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকিদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, রাতে পুলিশ সদস্যরা পিকআপ ভ্যানে করে নিয়মিত টহলে ছিলেন। পথে চিলাপাড়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে ভ্যানটি রাস্তার পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে যায়। এতে পাঁচ পুলিশ সদস্য আহত হন।

তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক লতিফকে মৃত ঘোষণা করেন।