ঝড়ে টিনের আঘাতে শিশু নিহত
ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে ঝড়ের সময় তিনতলা ঘরের টিন উপড়ে পড়ে এক শিশু নিহত হয়েছে; আহত হয় অন্তত আটজন।
রোববার সন্ধ্যায় ঈমামবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ওসি মুনিরুল ইসলাম জানান।
নিহত রিয়ামনি (৯) ওই এলাকার বাসিন্দা। আহতদের স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, সন্ধ্যা ৭টার দিকে হঠাৎ ঝড়ো হাওয়ায় তিন তলাবিশিষ্ট মাসুদ কলোনির উপরের টিনের ছাউনি উপড়ে যায়। ওই সময় ওই টিনের আঘাতে মারা যায় শিশু রিয়ামনি।
