২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছোট ভাইকে হত্যার অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে

সিরাজগঞ্জের তাড়াশে সীমানার বিরোধের জেরে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযাগে উঠেছে বড় ভাই ও ভাতিজার বিরুদ্ধে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2016, 04:57 PM

Updated : 12 Apr 2022, 01:33 AM

শুক্রবার দুপুরের এ হামলায় গুরুতর আহত হন আরেক ভাই মোহাম্মদ আলী। তাকে স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত রহমত আলী (৩৫) তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের মহিষলুটি গ্রামের মজিবুর রহমান মজুর ছেলে।

নিহতের চাচাত ভাই কামরুজ্জামান টিপু জানান, বসতবাড়ির জায়গা মাপের জন্য বাড়িতে আমিন এসেছিল।

“এক পর্যায়ে বড়ভাই নূর ইসলাম ও তার ছেলেরা মেজভাই মোহাম্মদ আলী ও ছোট ভাই রহমত আলীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে।

“ওই সময় বড়ভাই এবং তার দুই ছেলে হাসান আলী ও হাসমত আলী ধারালো হাসুয়া দিয়ে কোপালে ছোট ভাই ঘটনাস্থলেই মারা যান।”

মেজ ভাই মোহাম্মদ আলীর বুকে কোপ লাগায় প্রচুর রক্তক্ষরণ হয় বলে জানান টিপু।

তাড়াশ থানার ওসি এটিএম আমিনুল ইসলাম জানান, লাশের সুরুতহাল তৈরি করা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।