মুন্সীগঞ্জে বঙ্গীয় গ্রন্থ জদুঘর উদ্বোধন
মুন্সীগঞ্জে বঙ্গীয় গ্রন্থ জাদুঘরের উদ্বোধন করেছেন অর্থমন্ত্রী আবুল মাল অব্দুল মুহিত।
শুক্রবার দুপুরে লৌহজংয়ের কনকসারে অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের উদ্যোগে এই জাদুঘরের উদ্বোধন করা হয়।
এ সময় অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের কার্যালয় ও আবদুল জব্বার খান মুক্তমঞ্চেরও উদ্বোধন করেন মুহিত।
প্রাথমিকভাবে ৩৫টি আলমারিতে ২০ হাজারের বেশি বই রাখা হয়েছে এ গ্রন্থ জাদুঘরে।
তালপাতার বই, তুলট কাগজের বই, খোদাই করা ছাপার বই, সাহিত্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ, বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে বই এবং বাংলা সাহিত্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ গ্রন্থ এই জাদুঘরে স্থান পেয়েছে।
অন্যদের মধ্যে অ্যাটর্নি জেনারেল মাহাবুবে আলম, কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সাধারণ সম্পাদক কামরুল হাসান শায়ক, প্রকৌশলী ঢালী আবদুল জলিল, স্থপতি রবিউল হুসাইন, ইনটেরিয়ার ডিজাইনার নাজনীন হক মিমি ও জেলা পরিষদের প্রশাসক মো. মহিউদ্দিন অনুষ্ঠানে বক্তব্য দেন।
