২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চলে গেলেন বীরাঙ্গনা হিরামনি

চলে গেলেন হবিগঞ্জের বীরাঙ্গনা হিরামনি সাঁওতাল। দেশের নারী চা-শ্রমিকদের মধ্যে তিনিই প্রথম মুক্তিযুদ্ধে নাম লেখান।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2016, 12:39 AM

Updated : 12 Apr 2022, 01:33 AM

বৃহস্পতিবার ভোরবেলা ঘুমন্ত অবস্থায় ৬৮ বছর বয়সে তার মৃত্যু হয়। এদিন দুপুরেই চুনারুঘাট উপজেলার চানপুর চা বাগানে রাষ্ট্রীয় মর্যাদায় তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।

মুক্তিযোদ্ধা সাবিত্রী নায়েক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চানপুর চা বাগানের লোহারপুল লাইনের লঙ্গন সাঁওতালের স্ত্রী ছিলেন হীরামনি।

“একাত্তরে পাক হায়েনাদের কাছে নিজের সম্ভ্রম হারালেও দীর্ঘকাল ছেলেমেয়ে কিংবা পরিবারের কাউকে বলেননি। মানুষের বাড়িতে খেটে খাওয়া হিরামনি এক ছেলে ও দুই মেয়েকে নিয়ে কোনোরকম সংসার চালিয়ে আসছিলেন। পরে নানা রোগে আক্রান্ত হয়ে মৃত্যু নিশ্চিত ভেবে বিষয়টি প্রকাশ করেন।”

অনুষ্ঠানে সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেন, “যে হাতে ২০০৯ সালে হীরামনি সাঁওতালকে মুক্তিযোদ্ধা হিসাবে তালিকায় অন্তর্ভুক্তির জন্য আবেদন করেছিলাম, আজ সে হাতে লাল-সবুজ পতাকায় সাজিয়ে দিলাম।”

অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সামাদ, মুক্তিযোদ্ধা মালতি রানি, মুক্তিযোদ্ধা পুষ্পরানী, মুক্তিযোদ্ধা রাজিয়া খাতুন প্রমুখ।