বগুড়ায় সেপটিক ট্যাঙ্কে ২ লাশ
বগুড়ার শেরপুরে সেপটিক ট্যাঙ্ক থেকে দুই নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বেলা ১১টার দিকে শেরপুর সদরের হাসপাতাল রোডের একটি বাড়িতে লাশ দুটি পাওয়া যায় বলে শেরপুর থানার ওসি খান মো. এরফান আলী জানান।
এরা হলেন- উপজেলার নলডাঙ্গাগ্রামের এমদাদুল হকের ছেলে সাগর (২২) ও ঝাঝর গ্রামের শাহজাহানের ছেলে জহুরুল (২৫) ।
ওসি এরফান বলেন, স্থানীয়দের কাছে থেকে খবর পেয়ে হাসপাতাল রোডের বাসিন্দা আবুল কালামের নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
ময়নাতদন্ত শেষে তাদের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।
