০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

পঞ্চগড়ে বিলুপ্ত ছিটের ৪ ইউনিয়নে নির্বাচন স্থগিত

ভোটার তালিকা হালনাগাদ না হওয়ায় পঞ্চগড়ের বোদা উপজেলার বিলুপ্ত ছিটমহলের চারটি ইউনিয়নের নির্বাচন স্থগিত করেছে কমিশন।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2016, 01:06 PM

Updated : 20 Aug 2022, 12:01 PM

বুধবার জেলা নির্বাচন কর্মকর্তা দেওয়ান মো. সারওয়ার জাহান এ তথ্য জানান।

আগামী ৩১ মার্চ এ উপজেলার ১০টি ইউনিয়নে ভোট গ্রহণের তফসিল দেওয়া হয়েছিল। এর মধ্যে চারটি ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত হলো।

স্থগিত হওয়া ইউন্য়িনগুলো হলো- ময়দান দীঘি, বড়শশী, মাড়েয়া বামনহাট ও কাজলদীঘি কালিয়াগঞ্জ।

সারওয়ার জাহান বলেন, ভোটার তালিকা হালনাগাদ না হওয়ায় বোদা উপজেলার চারটি ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করেছে কমিশন।

“মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচন পরিচালনা-২ শাখার উপসচিব মো. সামসুল আলমের পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।”

বাকি ছয় ইউনিয়নের নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে জানান এ কর্মকর্তা।

লালমনিরহাটের দুটি উপজেলার বিলুপ্ত ছিটমহলের আটটি ইউনিয়নের নির্বাচনও একই কারণে স্থগিত করেছে কমিশন।

পুরানো খবর:

বিলুপ্ত ছিটের ৮ ইউনিয়নে ভোট স্থগিত