২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ঋণের বোঝায়’ যুবকের আত্মহত্যা

‘ঋণের বোঝা সইতে না পেরে’ ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে এক যুবক আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2016, 08:55 PM

Updated : 20 Aug 2022, 12:00 PM

মঙ্গলবার উপজেলার দক্ষিণ পানগাঁও এলাকায় এ ঘটনা ঘটে বলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান।

নিহত গোবিন্দ চন্দ্র বসাক (৩২) বরিশালের উজিরপুর গ্রামের সুধির চন্দ্র বসাকের ছেলে। কেরানীগঞ্জের আলতাফ মিয়ার বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থেকে রাজধানীর পুরান ঢাকায় গুঁড়া মসলার ব্যবসা করতেন তিনি।

গোবিন্দর স্ত্রী সুমিত্রা রানী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ব্যবসার জন্য গোবিন্দ বেশ কয়েকজনের কাছ থেকে প্রায় চার লাখ টাকা ঋণ করে। গত কয়েকদিন ধরে পাওনাদাররা তাকে টাকার জন্য চাপ দিয়ে আসছিল।

পাওনাদারদের চাপের জন্যই ঘরের দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে গোবিন্দ আত্মহত্যা করেছেন বলে দাবি নিহতের স্ত্রীর।

প্রতিবেশী ও পরিবারের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি মনিরুল জানান, মঙ্গলবার সকালে দক্ষিণ পানগাঁও এলাকায় এক যুবক আত্মহত্যা করেছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

সুরতহাল প্রতিবেদন শেষে দুপুরে লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।