২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে কৃষ্ণমূর্তিসহ নারী আটক

দিনাজপুরের হাকিমপুরে পাথরের কৃষ্ণমূর্তিসহ এক নারীকে আটক করেছে বিজিবি।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2016, 02:30 PM

Updated : 20 Aug 2022, 12:00 PM

বর্ডার গার্ডস বাংলাদেশ জয়পুরহাট ব্যাটালিয়নের মেজর এম আশরাফ জানান, মঙ্গলবার ভোরের দিকে হিলি সীমান্তের কাছাকাছি চেংগ্রামে বেলায়েত হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ওই মূর্তি উদ্ধার করা হয়। 

“কষ্টি পাথরের ওই কৃষ্ণমূর্তির মাথার ওজন প্রায় চার কেজি। সেটি মাটিতে পুঁতে রাখা হয়েছিল।”

অভিযানের বিষয়টি টের পেয়ে বেলায়েত পালিয়ে গেলেও তার স্ত্রী বাপিয়া খাতুনকে (৫৫) আটক করে বিজিবি।

মেজর আশরাফ বলেন, “কৃষ্ণমূর্তির মাথাটি পাচারের উদ্দেশ্যে ওই বাড়িতে রাখা হয়েছিল। গোপনে খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়।