২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শৈলকুপায় অস্ত্রসহ ‘চরমপন্থি’ আটক

ঝিনাইদহের শৈলকুপা থেকে অস্ত্রসহ এক ‘চরমপন্থি’ নেতাকে আটক করার কথা জানিয়েছে র‌্যাব।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2016, 10:31 AM

Updated : 20 Aug 2022, 12:00 PM

আটক বাদশা লস্কর (৩৭) উপজেলার বেসপুর গ্রামের এমদাদ লস্করের ছেলে।

সোমবার মধ্যরাতে বেসপুর গ্রাম থেকে তাকে আটক করা হয় বলে র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর সুরুজ মিয়া জানান।  

তিনি বলেন, গোপন খবরের ভিত্তিতে সোমবার মধ্যরাতে বাদশা লস্করের বাড়িতে অভিযান চালানো হয়। ওই বাড়িতে একটি এসএমজি, ওয়ান শুটার গান ও ১০৮ রাউন্ড গুলি পাওয়া যায়।

“বাদশা চরমপন্থি সংগঠন গণমুক্তি ফৌজের নেতা ছিলেন। এলাকায় অপহরণ, চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।”

তবে বাদশার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা তা জানাতে পারেননি এই র‌্যাব কর্মকর্তা।