২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত

হবিগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন; আহত হয়েছেন একজন।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2016, 09:14 PM

Updated : 20 Aug 2022, 11:58 AM

রোববার সন্ধ্যায় নুরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে হবিগঞ্জ সদর থানার ওসি নাজিমুদ্দিন জানিয়েছেন।

নিহত ফয়সল মিয়া (২৮) জেলা ছাত্রলীগের সাবেক সহসম্পাদক ছিলেন।

গুরুতর আহত ব্যক্তিকে সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি।

ওসি বলেন, অলিপুর থেকে ফয়সলসহ দুইজন মোটরসাইকেলযোগে হবিগঞ্জ আসছিলেন।

“সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নুরপুর এলাকায় সিলেট থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস তাদে মোটরসাইকেলটিকে ধাক্কায় দেয়।”

স্থানীয়রা তাদের  উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ফয়সলকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।

হবিগঞ্জ সদর হাসপাতালের ডা. দেবাশীষও নিহতের বিষয়টি নিশ্চিত করেন।