২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় ট্রাকের ধাক্কায় ছাত্রলীগ নেতার মৃত্যু

মাগুরার শালিখা উপজেলায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার আরোহী স্থানীয় এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2016, 10:12 PM

Updated : 20 Aug 2022, 11:58 AM

নিহত জাহিদ হোসনে (২৫) উপজেলার শতখালী ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

শালিখা থানার ওসি আবু জিহাদ খান জানান, শনিবার সন্ধ্যায় উপজেলার সীমাখালির ছয়ঘড়িয়া এলাকার এ দুর্ঘটনায় অটোরিকশার চালক আহত হয়েছেন।

আহত চালক ইসলাম হোসেনকে (২০) শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা ছয়ঘড়িয়া গ্রামে মমিনুল ইসলাম বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জাহিদ একটি ব্যাটারি চালিত অটোরিকশায় করে সীমাখালি থেকে ছয়ঘড়িয়ার দিকে আসছিলেন।

এ সময় বিপরীত দিক থেকে একটি দ্রুতগামী ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে সেটি ছিটকে রাস্তার পাশে পড়ে গেলে আরোহী জাহিদ ও চালক ইসলাম গুরুতর আহত হন।

স্থানীয়র তাদের উদ্ধার করে শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাহিদকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় শালিখা থানায় মামলা হয়েছে জানিয়ে থানার ওসি জিহাদ খান বলেন, ঘাতক ট্রাকটি যশোরের দিকে পালিয়ে গেছে। সেটিকে আটকের চেষ্টা করা হচ্ছে।