২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, কিশোর নিহত

শেরপুর সদরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার এক যাত্রী নিহত ও চার জন আহত হয়েছেন।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2016, 04:29 PM

Updated : 20 Aug 2022, 11:58 AM

শুক্রবার দুপুরে শেরপুর-জামালপুর সড়কের নন্দীরবাজার পোড়া দোকানের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোনাহার (১৫) জামালপুরের ইসলামপুর উপজেলার হরিণধরা গ্রামের সহিজলের ছেলে।

আহতদের মধ্যে তিন জনকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তাদের পরিচয় জানা যায়নি।

শেরপুর সদর থানার এসআই বশির আহমেদ বাদল জানান, দুপুর দেড়টার দিকে সিএনজিচালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে শেরপুর থেকে জামালপুর যাচ্ছিল।

“বিপরীত দিক থেকে আসা একটি বালু বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে একজন নিহত হন।”

তিনি জানান, লাশ উদ্ধার করে শেরপুর থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ ট্রাকটি আটক করেছে, তবে ট্রাকের চালক পালিয়ে গেছে বলে জানানিএসআই বশির।