২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়া ও ফরিদপুরে ঝড়-বৃষ্টিতে ফসলের ক্ষতি

ফরিদপুর ও কুষ্টিয়ায় ঝড়বৃষ্টি ও শিলাপাতে ফসলের ব্যাপক ক্ষতির খবর পাওয়া গেছে।

কুষ্টিয়া প্রতিনিধি

ফরিদপুর ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2016, 10:30 PM

Updated : 20 Aug 2022, 11:57 AM

কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী এলাকায় বুধবার রাত সাড়ে ১০টার দিকে ১৫ মিনিট স্থায়ী ঝড় ও শিলাবৃষ্টিতে ঘর-বাড়িসহ ফসলের ক্ষতি হয়।

পাটিকাবাড়ী ইউনিয়ন পরিষদ সদস্য নুর আলী বিাডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিলাবৃষ্টিতে শুধু পাটিকাবাড়ী গ্রামেই শতাধিক বাড়ির টিনের চাল ক্ষতিগ্রস্ত হয়েছে। 

ইউপি চেয়ারম্যান সফর উদ্দিন জানান, ইউনিয়নজুড়ে প্রায় ৫০০ বাড়ির টিনের চাল ঝাঁঝরা হয়ে গেছে।

এছাড়া এ ইউনিয়নে ক্ষেতের গম, মশুর, রসুন, পেঁয়াজ ও পানসহ বিভিন্ন রবিশস্যের ক্ষতি হয়েছে এবং আমের মুকুল ঝরে গেছে বলে তিনি জানান।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুন বলেন, উপদ্রুত এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। ক্ষতিগ্রস্তদের ধকল কাটিয়ে উঠতে প্রশাসন সব রকম সহযোগিতা করবে বলে তিনি জানান।

অপরদিকে বুধবার দুপুরে ফরিদপুরের নগরকান্দা, সালথা ও বোয়ালমারী উপজেলায় বৃষ্টিতে পেঁয়াজ ও অন্যান্য ফসলের ক্ষতি হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ সুজন মজুমদার বলেন, হঠাৎ বৃষ্টির কারণে বেশ কিছু ফসলের ক্ষতি হয়েছে। তবে পেঁয়াজে ক্ষতির পরিমাণ বেশি।

আর বৃষ্টি না হলে এবং ঠিকমতো রোদ হলে পেঁয়াজে ক্ষতির পরিমাণ কমে আসবে বলে তিনি জানান।

জেলায় চলতি মৌসুমে ৩৫ হাজার ৫০ হেক্টর জমিতে পেঁয়াজ এবং প্রায় তিন হাজার হেক্টর জমিতে পেঁয়াজবীজ চাষ করা হয়েছে বলেও তিনি জানান।

সালথা উপজেলার সোনাপুর এলাকার চাষী সুরুজ ব্যাপারি, হামিদ তালুকদার ও আব্দুর রহিম মোল্লা জানান, বৃষ্টির কারণে সর্বাধিক ক্ষতি হয়েছে পেঁয়াজের। ক্ষেতে পানি জমে থাকায় ফলনে বিপর্যয় ঘটবে বলে তারা শঙ্কা প্রকাশ করেন।