২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রী প্রকল্প উদ্বোধন করলেন ভিডিও কনফারেন্সে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে জয়পুরহাটের বেশ কয়েকটি প্রতিষ্ঠানের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2016, 04:38 PM

Updated : 11 Oct 2022, 07:50 PM

বৃহস্পতিবার বেলা ১১টায় ঢাকা থেকে প্রধানমন্ত্রী জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাংসদ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, স্থানীয় সংসদ সদস্য শামছুল আলম দুদু, জেলা প্রশাসক আব্দুর রহিম, পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক এস এম সোলায়মান আলী প্রমুখ।

উদ্বোধন করা ১২টি প্রতিষ্ঠান এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় আটটি প্রতিষ্ঠান ও সড়কের।

উদ্বোধন করা প্রতিষ্ঠানের মধ্যে জয়পুরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র উল্লেখযোগ্য।

ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় সদর উপজেলা পরিষদ ভবন, জেলার আক্কেলপুর, মঙ্গলবাড়ি, আমদই ও জয়পুরহাট সরকারি কলেজের একাডেমি ভবনসহ সাতটি প্রতিষ্ঠান ও একটি সড়কের নির্মাণ কাজের।