২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে ঝড়ে ২ সহোদর শিশুর মৃত্যু

নরসিংদী সদর উপজেলায় ঝড়ে ঘরের দেয়াল ধসে সহোদর দুই শিশু নিহত হয়েছে।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2016, 06:51 PM

Updated : 20 Aug 2022, 11:56 AM

বুধবার দুপুরে নিহত চুমকি (৭) ও বীথি (৯) নোয়াপাড়া গ্রামের হালিম মিয়ার মেয়ে।

মাধবদী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইকবাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে হঠাৎ ঝড়ে হালিমের ঘরের চাল উড়ে যায়।

“এ সময় ঘরের প্লাস্টারবিহীন ইটের দেয়াল ধসে পড়লে চৌকিতে বসে থাকা দুই বোন ঘটনাস্থলেই নিহত হয়।”

এছাড়া সরেজমিনে দেখা যায়, মেহেরপাড়া ইউনিয়নের খালপাড়ের মোতাহার উইভিং ফ্যাক্টরি ভেঙে পড়ে এবং নরসিংদী সরকারি মহিলা কলেজের একটি গাছ উপড়ে পড়লে সীমানা প্রাচীর ধসে পড়েছে।