স্কুলছাত্রীদের জন্য সোনালী ব্যাংকের সাইকেল ঋণ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বসন্তপুর হাইস্কুল ও শেখপাড়া রাহাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৫০ ছাত্রীকে জামানতহীন ঋণ হিসেবে সাইকেল দিয়েছে সোনালী ব্যাংক। মাসিক ৩০০ টাকা কিস্তিতে সর্বাধিক ৩৬ মাসের মধ্যে ১০ হাজার টাকা পরিশোধ করতে হবে।
