২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে বাস ও অ্যাম্বুলেন্স সংঘর্ষে শিক্ষার্থী নিহত

সিলেটের গোলাপগঞ্জে বাস ও অ্যাম্বুলেন্স সংঘর্ষে এক শিক্ষার্থী নিহত ও দুজন আহত হয়েছেন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2016, 12:22 AM

Updated : 20 Aug 2022, 11:57 AM

মঙ্গলবার বিকেলে রানাপিং এলাকায় নিহত রিংকুপদ কর (২৭) এমসি বিশ্ববিদ্যালয় কলেজের মনোবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী।

গোলাপগঞ্জ থানার ওসি ফজলুল হক শিবলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকেলে  বিয়ানীবাজার থেকে অ্যাম্বুলেন্স যোগে সিলেটে যাচ্ছিলেন রিংকুসহ তিনজন।

রানাপিং পৌঁছালে একটি বাসের সাথে সংঘর্ষে তিনজন গুরুতর আহত হন। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্র্তি করার পর রাতে রিংকু মারা যান বলে ওসি জানান।