২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যান্ত্রিক ত্রুটিতে বন্ধ আশুগঞ্জ সার কারখানা

যান্ত্রিক ক্রটির কারণে আশুগঞ্জ সার কারখানায় ইউরিয়া উৎপাদন বন্ধ রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2016, 12:09 PM

Updated : 11 Oct 2022, 07:49 PM

সকাল ৯টার দিকে কম্প্রেসার বয়লারের পাইপ ফেটে গেলে সার উৎপাদন বন্ধ হয়ে যায় বলে কারখানার মহাব্যবস্থাপক (উৎপাদন) ওমর খৈয়াম জানান ।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বয়লার মেরামতের কাজ শুরু করেছেন কারখানার নিজস্ব প্রকৌশলীরা।”

তবে মেরামত কাজ শেষে কারখানায় কখন উৎপাদনে ফিরতে পারে, সে ব্যাপারে কিছু জানাতে পারেননি তিনি।