২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

বরিশালের একটি আদালতে চাঁজাবাজির অভিযোগে ছয় পুলিশসহ ১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2016, 10:51 PM

Updated : 20 Aug 2022, 11:54 AM

সোমবার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিমের আদালতে মামলা করেন আগৈলঝাড়া উপজেলার পশ্চিম বাগদা গ্রামের বাসিন্দা মোকলেসুর রহমান।

আসামিরা হলেন আগৈলঝাড়া থানার এসআই হাবিবুর রহমান, কনস্টেবল মনির হোসেন ও অজ্ঞাতনামা চার পুলিশ কনস্টেবল এবং স্থানীয় বাসিন্দা শহীদুল মিয়া, জব্বার মিয়া, শাহীন মিয়া, মাসুদ মিয়া ও মান্নান মিয়া।

আদালতের বেঞ্চ সহকারী শাহাদাত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামলার বাদী মোকলেসুর রহমান গত ২০ ফেব্রুয়ারি নিজ বাড়িতে ওরশ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন।

অনুষ্ঠান চলাকালে বিকেল ৪টার দিকে বিবাদীরা ওই বাড়িতে গিয়ে বাদীর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

চাঁদা না দেওয়ায় মোকলেসুর ও মেহমানদের পিটিয়ে আহত করে অনুষ্ঠান পণ্ড করে দেন বিবাদীরা, বাদীর অভিযোগ।

বেঞ্চ সহকারী জানান, অভিযোগ আমলে নিয়ে বিচারক মো. শিহাবুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপারকে (গৌরনদী সার্কেল) তদন্তের নির্দেশ দিয়েছেন।