২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একাত্তরের চেতনা লালন করতে হবে: রাষ্ট্রপতি

একাত্তরে বাঙালি যে মহান চেতনাকে ধারণ করে মুক্তিযুদ্ধ করেছিল তা বুকের মধ্যে লালন করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2016, 08:17 PM

Updated : 11 Oct 2022, 07:48 PM

দেশ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদকে দূর করার এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বানও জানান তিনি।  

সোমবার দুপুরে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের ৭০ বছর পূর্তি উৎসবে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি একথা বলেন।

আধুনিক জ্ঞান-বিজ্ঞান দিয়ে বিশ্বের অপরাপর দেশসমূহের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকা এবং সামনে এগিয়ে যাওয়ার জন্য শিক্ষার্থীদের মন দিয়ে পড়াশোনা করতে বলেন রাষ্ট্রপতি।

নিজেদেরকে আদর্শ দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানকে বিদ্যাচর্চার কেন্দ্রে পরিণত করার অপরিহর্যতার কথা বলেন তিনি।  

খাদ্য, স্বাস্থ্য, তথ্য প্রযুক্তি, মাথাপিছু আয়, ব্যাংক রিজার্ভ, স্থল সীমান্ত চুক্তি, সমুদ্র বিজয়, অর্থনীতি ও পদ্মা সেতুসহ নানা ক্ষেত্রের মতো অগ্রগতির ধারাকে অব্যাহত রাখতে হলে নিরলসভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি।

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য রেজাউল করিম হীরা, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ, শিক্ষা সচিব সোহরাব হোসেন প্রমুখ।