২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে নারীর লাশ, আরেকজন আটক

কক্সবাজার শহরের কক্স টুডে হোটেল থেকে নারীর লাশ উদ্ধারের ঘটনায় আরেকজনকে আটকের খবর দিয়েছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2016, 07:35 PM

Updated : 20 Aug 2022, 11:55 AM

নিহত সোনিয়ার (২৫) বন্ধু শামিউল হককে (৩৪) রোববার রাতেই আটক করা হয়। তবে বিষয়টি রোববার সাংবাদিকদের জানান সদর থানার এসআই মো. আব্দুর রহিম।

এর আগে রোববার বিকালে এ ঘটনায় সোনিয়ার অপর বন্ধু সুদীপ পালকে আটক করে (৩৫) পুলিশ।

সোনিয়া ও তার দুই বন্ধু শনিবার সকালে কক্স টুডে হোটেলে ওঠেন। রোববার বিকাল ৫টার দিকে হোটেলের দ্বিতীয় তলায় কক্ষের বাইরে এয়ারকুলারের আউটডোর ইউনিটের উপর উপুর হয়ে পড়েছিল মেয়েটির দেহ। সেখান থেকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর সুদীপকে হোটেলের কক্ষ থেকে এবং শামিউলকে রোববার রাতেই শহরের হোটেল-মোটেল এলাকা থেকে আটক করা হয় বলে এসআই জানান।

তবে এটি হত্যা না আত্মহত্যা তা এখনও জানতে পারেনি পুলিশ।

এসআই আব্দুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা পুলিশকে বলেছে, সোনিয়ার সঙ্গে সুদীপের তিন বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল।

সোনিয়ার বাড়ি বরগুনায়। তার লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে।

পুরনো খবর:

কক্সবাজারে হোটেল থেকে নারীর লাশ উদ্ধার