২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ার বাসচাপায় শিশু নিহত

সাভারের আশুলিয়ার শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে বাসচাপায় প্রাণ হারিয়েছে এক শিশু।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2016, 02:07 PM

Updated : 20 Aug 2022, 11:54 AM

রোববার বেলা সাড়ে ১১টার দিকে পলাশবাড়ী এলাকায় এ দুর্ঘটনার পর নবীনগর-চন্দ্রা মহাসড়ক প্রায় এক ঘন্টা অবরোধ করে রাখে বলে আশুলিয়া থানার পরিদর্শক আকবর আলী জানান।   

নিহত মো. সাঈদ (৭) আশুলিয়ার ডেন্ডাবর এলাকার আবু সুফিয়ানের ছেলে।

পরিদর্শক আকবর বলেন, পলাশবাড়ী হাজী জয়নুদ্দিন উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে ফুল দিয়ে বাড়ি ফিরছিল শিশু সাঈদ।  এ সময় নবীনগর-চন্দ্রা মহাসড়কে বাসের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

“ঘটনার পর এলাকাবাসী নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে। পরে তাদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।”

বাসটি আটক করা হলেও এর চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। এ নিয়ে আশুলিয়া থানায় একটি মামলা করা হয়েছে বলেও জানান তিনি।