সরাইলে সংঘর্ষে আহত এক ব্যক্তির মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শনিবার রাতে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
নিহত কিরণ মিয়া (৫৫) উপজেলার বেপারীপাড়া গ্রামের তেলহা মিয়ার ছেলে। রোববার ভোরে তার মৃত্যু হয় বলে সরাইল থানার ওসি আলী আরশাদ জানান।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাতে বেপারীপাড়ার বাসিন্দা আবু বক্কর রকেট ও মালিগাঁও গ্রামের নান্নু মিয়ার মধ্যে বাকবিতণ্ডা হয়।
“এ নিয়ে রাতে উভয়পক্ষের লোকজনের সংঘর্ষে কিরণসহ অন্তত ৩০ জন আহত হন। ঘটনার পর তাদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।”
অবস্থার অবনতি হওয়ায় রোববার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে নেওয়া পথে কিরণের মৃত্যু হয় বলে জানান ওসি আরশাদ।
