ঝিনাইদহে যুবকের লাশ উদ্ধার
নিখোঁজের ছয়দিন পর ঝিনাইদহের মহেশপুরে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার সাজিয়া গ্রাম থেকে ওই লাশ উদ্ধার করা হয় বলে জানান মহেশপুর থানার ওসি আমিরুল ইসলাম বিপ্লব।
নিহত আকিমুল ইসলাম মোল্লা (২২) মহেশপুরের গোপালপুর গ্রামের আনু মোল্লার ছেলে। স্থানীয় সামন্তা বাজারে তার একটি সেলুনের দোকান রয়েছে।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত শনিবার লালপুর গ্রামের সান্টু নামে এক বন্ধু অকিমুলকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি।
“দুপুরে মাঠে কাজ করতে গিয়ে কয়েকজন কৃষক অকিমুলের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ঝিনাইদহ হাসপাতাল মর্গে পাঠায়।”
আকিমুলকে শ্বাসরোধে হত্যার দুর্বৃত্তরা লাশ এখানে ফেলে গেছে বলে ধারণা এ পুলিশ কর্মকর্তার
