২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ১৬০ মণ জাটকাসহ আটক ৩

চাঁদপুরে মেঘনা নদীতে একটি লঞ্চ থেকে বিপুল পরিমাণ জাটকাসহ তিনজনকে আটক করেছে কোস্টগার্ড।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2016, 11:42 AM

Updated : 20 Aug 2022, 11:53 AM

বৃহস্পতিবার কোস্টগার্ড (চাঁদপুর) স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম এনায়েত উল্লাহ এ তথ্য জানিয়েছেন।

আটকরা হলেন-আব্দুর রাজ্জাক (৪০), মো. রফিকুল ইসলাম (৩৫) ও রুবেল (৩৬) ।

এনায়েত উল্লাহ বলেন, বুধবার রাত ২টার দিকে এমভি জাহিদ-৩ নামে একটি লঞ্চে অভিযান চালানো হয়। এ সময় ১৬০ মণ জাটকাসহ ওই তিনজনকে আটক করা হয়।

জাটকাগুলো বৃহস্পতিবার সকালে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে বলে জানান তিনি।