২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে বাস- প্রাইভেট কার সংঘর্ষ, নিহত ২

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে দুই জন নিহত ও অন্তত তিনজন আহত হয়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2016, 03:51 PM

Updated : 20 Aug 2022, 11:53 AM

বুধবার দুপুরে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মাঝিগাতী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে কাশিয়ানী থানার ওসি মনিরুল জানান।

হতাহত সবাই প্রাইভেট কারের যাত্রী। তাদের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।   প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি মনিরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা ‘দোলা পরিবহনের’ একটি বাসের সঙ্গে ঢাকাগামী একটি প্রাইভেট কারের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।

পরে স্থানীয়দের সহায়তায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান ওসি।