২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় ভ্যান চালকের লাশ উদ্ধার

মাগুরার শ্রীপুরে একদিন আগে নিখোঁজ এক ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2016, 01:01 PM

Updated : 20 Aug 2022, 11:53 AM

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলায় জারিয়া গ্রামে তার লাশ পাওয়া যায় বলে শ্রীপুর থানার ওসি মনিরুল ইসলাম জানান।

নিহত নাসির মণ্ডল (৪৫) একই এলাকার আপেল মণ্ডলের ছেলে।

নিহতের পরিবারের বরাত দিয়ে ওসি মনিরুল বলেন, মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছিলেন নাসির। বুধবার সকাল গ্রামের একটি মাঠে নাসিরের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

“নিহতের মাথা, ঘাড় ও কপালসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।”

দুর্বৃত্তরা নাসিরকে কুপিয়ে হত্যার পর লাশ ফেলে রেখেছে বলে ধারণা এ পুলিশ কর্মকর্তার।