পটুয়াখালীতে বাসচাপায় নিহত ২
পটুয়াখালী সদরে বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার সকাল পৌনে ১১টার দিকে সদর উপজেলার লোহানিয়া- দশমিনা সড়কের সৌলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পটুয়াখালী সদর থানার এসআই আল আমিন জানান।
নিহতরা হলেন- মোটরসাইকেল চালক ফারুক হাওলাদার (৩২) ও উপজেলার ক্রকমহল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শ্রীরাম চন্দ্র দাশ (৬২) ।
এসআই আল আমিন বলেন, ভাড়ায় চালিত একটি মোটরসাইকেলে কর্মস্থলে যাচ্ছিলেন শ্রীরাম। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বাসের চাপায় ঘটনাস্থলেই ওই দুইজনের মৃত্যু হয়।
ঘটনার পর বাসসহ চালক পালিয়ে গেছে বলেও জানান তিনি।
