২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

বাংলাদেশি জেলেকে ফিরিয়ে দিয়েছে বিএসএফ

তিস্তা নদীতে মাছ ধরার সময় নিয়ে যাওয়া জেলেকে ২১ ঘণ্টা পর ফিরিয়ে দিয়েছে বিএসএফ।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2016, 08:15 PM

Updated : 20 Aug 2022, 11:52 AM

মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় পতাকা বৈঠকের মাধ্যমে মোশাররফ হোসেনকে (৩৫) ফেরত দেওয়া হয় বলে বিজিবি জানিয়েছে।

বিজিবি ৭ ব্যাটালিয়নের অধীন ডিমলা উপজেলার চরখড়িবাড়ি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মহসিন আলী চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সোমবার সন্ধ্যা ৬টার দিকে সীমান্তের তিস্তা নদীতে মাছ ধরতে যান নীলফামারীর ডিমলা উপজেলা টেপাখড়িবাড়ি ইউনিয়নের চরখড়িবাড়ী গ্রামের জেলে মোশাররফ হোসেন।

“এক পর্যায়ে ভারতীয় অংশে চলে গেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়।”

তিনি বলেন, মঙ্গলবার সকালে  মোশাররফকে ফেরত চেয়ে ১৩ বিএসএফ ব্যাটালিয়ানের তিস্তাবস্তি ক্যাম্প কমান্ডার বরাবর পতাকা বৈঠকের জন্য চিঠি পাঠানো হয়।

অবৈধ অনুপ্রবেশের দায়ে জেলে মোশাররফ হোসেন বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে তাকে ডিমলা থানায় সোপর্দ করা হবে বলে জানান তিনি।

পুরনো খবর:

বাংলাদেশিকে ‘ধরে নিয়েছে’ বিএসএফ