২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

বাংলাদেশিকে ‘ধরে নিয়েছে’ বিএসএফ

নীলফামারীর ডিমলায় এক বাংলাদেশি জেলেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ধরে নিয়ে গেছে বলে জানা গেছে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2016, 02:41 PM

Updated : 20 Aug 2022, 11:52 AM

সোমবার সন্ধ্যায় সীমান্ত সংলগ্ন তিস্তা নদী থেকে মোশাররফ হোসেন (৩৫) নামের ওই জেলেকে বিএসএফ ধরে নিয়ে যায় বলে টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম শাহীন জানিয়েছেন।

মোশাররফ ডিমলা উপজেলার চড়খড়িবাড়ি গ্রামের মৃত আব্দুস ছামাদের ছেলে।

শাহীন বলেন, “তিস্তা নদীতে মাছ ধরার এক পর্যায়ে মোশাররফ ভারতীয় অংশে ঢুকে পড়লে বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়।”

বিজিবি-৭ এর চরখড়িবাড়ী ক্যাম্পের কমান্ডার মহসিন আলী চৌধুরী জানান, সকালে চেয়ারম্যানের কাছ থেকে খবর পাওয়ার পর পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।

“বিএসএফের উত্তরের অপেক্ষায় আছি, সাড়া পাওয়ার পর প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।”