বাগেরহাটে দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত
বাগেরহাটের কচুয়া উপজেলায় ইঞ্জিনচালিত ভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছেন।
সোমবার দুপুরে বাগেরহাট-মোরেলগঞ্জ সড়কের বিছট এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
আনোয়ার হোসেন কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম মাহফিজুর রহমানের বাবা এবং হুমায়ুন ভাই।
কচুয়া থানার ওসি শমসের আলী বলেন, কচুয়া থেকে মোটরসাইকেলযোগে বিছট এলাকায় দাওয়াত খেতে যাওয়ার পথে বিপরীতমুখী একটি ইঞ্জিতচালিত ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়।
“এতে মোটরসাইকেল আরোহী আনোয়ার হোসেন ও তার হুমায়ুন কবির গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোশারেফ হোসেন বলেন, দুপুর দেড়টার দিকে মৃত অবস্থায় দুই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়।
অতিরিক্ত রক্তক্ষরণে তাদের মৃত্যু হয়েছে বলে জানান তিনি।
