২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

রংপুরের কাউনিয়ায় বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2016, 06:04 PM

Updated : 20 Aug 2022, 11:51 AM

রোববার বেলা ২টায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের বেইলি সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানান কাউনিয়া থানার ওসি এ বি এম জাহিদুল ইসলাম।

নিহত লিটন মিয়া (২৭) গাইবান্ধার সাঘাটা উপজেলার ধনারোহা গ্রামের আব্দুল কাফির ছেলে। এসকেএস নামে একটি এনজিওর কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়ন শাখায় সাপোর্ট কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন তিনি।

ওসি জাহিদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুপুরে লিটন মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে রংপুর থেকে কুড়িগ্রামগামী একটি যাত্রীবাহী বাস চাপা দিলে আহত অবস্থায় কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।   

দুর্ঘটনার পর বাসটি আটক করা হয়েছে বলে জানান তিনি।