২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ‘ইয়াবাসহ’ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

গাজীপুরে দুই ছাত্রলীগনেতা ও এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের কাছে ইয়াবা পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2016, 05:39 PM

Updated : 20 Aug 2022, 11:50 AM

বৃহস্পতিবার রাতে শ্রীপুর পৌরসভার উজিলাব গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি আমির হোসেন।

এরা হলেন শ্রীপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সাইদুর রহমান হিমু (২৭), শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি হুমায়ুন আহম্মেদ হিমু (২৮) এবং তাদের এক নারী সহযোগী (২৩)।

Image
সাইদুর রহমান হিমু

সাইদুর রহমান হিমু

সাইদুর রহমান শ্রীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আব্দুল মান্নানের এবং হুমায়ুন আহম্মেদ উজিলাব গ্রামের মৃত আলীম উদ্দিন মোক্তারের ছেলে।

ওসি আমির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদ পেয়ে উজিলাব গ্রামে হুমায়ুন আহম্মেদের বাড়িতে অভিযান চালায় পুলিশ।

“সেখান থেকে ৫০টি ইয়াবাসহ ওই তিন জনকে গ্রেপ্তার করা হয়।” 

তাদেরকে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে রাখা হয়েছে বলে জানান তিনি।