২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় ৫ জেএমবি সদস্য গ্রেপ্তার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশ’র (জেএমবি) পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2016, 05:05 PM

Updated : 20 Aug 2022, 11:50 AM

রামচন্দ্রপুর গ্রামে শুক্রবার সকালে এ অভিযান চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।  

গ্রেপ্তাররা হলেন রামচন্দ্রপুরের মৃত লাল মিয়ার ছেলে সাইফুল ইসলাম (২৯), তোতা মিয়ার ছেলে সাহিদ মিয়া (১৮), জামির মিয়ার ছেলে হায়দার আলী (২০), গোবিন্দগঞ্জ পৌরসভার ঝিলপাড়া গ্রামের মৃত আলেপ উদিাদনের ছেলে ওমর ফারুক ও বকচর গ্রামের আতাউর রহমানের ছেলে রতন (২৩)।

গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক জানান, গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে জেএমবির এ পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

তাদের কাছ থেকে বেশকিছু জিহাদি বই উদ্ধার করা হয় বলে জানান তিনি।